মাস্টার্স পরীক্ষার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ০২:১১আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১১:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ত্যাগ করতে হবে। এরপর আর তাদের হলে থাকার সুযোগ দেওয়া হবে না। বুধবার (৯ অক্টোবর) রাতে প্রভোস্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভার পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রশাসন প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করবে এবং কোনও শিক্ষার্থী হল প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে ও অবস্থান করতে পারবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর হল বা ক্যাম্পাসে কোনও মাদকসেবী, মাদকের কারবারি এবং সন্ত্রাসীর অবস্থানের ব্যাপারে সুর্নিদিষ্ট তথ্য জানা থাকলে, তা সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন এবং এই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।

আরও বলা হয়, হলের যে সব কক্ষে অধিক সংখ্যক শিক্ষার্থী অবস্থান করে, সেখানে ‘বাংক বেড’ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
গোপন ক্যামেরায় ছবি-ভিডিও ধারণ: আইনে বৈধতা কতটুকু
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
সর্বশেষ খবর
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কী আলোচনা হলো
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কী আলোচনা হলো
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
ওমরাহ পালনে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
ওমরাহ পালনে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী