উত্তরায় ফায়ার অন আইস রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২০:০০ আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩২

ফায়ার অন আইসের রান্নাঘর রাজধানীর উত্তরার ফায়ার অন আইস ও সুলতানী ভোজকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরীর নেতৃত্বে উত্তরার ফায়ার অন আইস রেস্তোরাঁতে অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও যথাযথভাবে খাবার সংরক্ষণ না করার অপরাধে রেস্তোরাঁটিকে তিন  লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শান্তুনু চৌধুরী জানান, উত্তরার ফায়ার অন আইসের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। সাদা ভাত কোন পাত্র ছাড়াই নোংরা জায়গায় ছড়ানো অবস্থায় ছিল। এছাড়া কাঁচা মাংস রেফ্রিজারেটরে মাখন এবং রান্না করা খাবারের সঙ্গে পাওয়া যায়। পাশপাশি দুর্গন্ধযুক্ত মাংসও পাওয়া যায়।

এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট  শম্পা কুন্ডুর নেতৃত্বে  উত্তরার সুলতানী ভোজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। ট্রেড লাইসেন্স না থাকার দায়ে প্র্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৯ এর ৩৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান।

 

 

 

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ