জাপানে যাচ্ছেন রাষ্ট্রপতি, আজারবাইজানে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ০২:৩৩ আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০২:৩৮

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাষ্ট্রীয় সফরে ২১ অক্টোবর জাপানের উদ্দেশে এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ অক্টোবর আজারবাইজানের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। যথাক্রমে ২৬ ও ২৭ অক্টোবর তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে। 

জানা যায়, জাপানের সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহনের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ২১ অক্টোবর রওনা দিয়ে ২৬ অক্টোবর ফেরত আসবেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘সিংহাসনে আরোহনের অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়া এখন পর্যন্ত আর কোনও অনুষ্ঠান নেই রাষ্ট্রপতির। তবে ওখানে কেউ যদি দ্বিপক্ষীয় বৈঠক করতে চান, তবে আমরা সেখানে সিদ্ধান্ত নেবো।’

এদিকে আজারবাইজানে নন-অ্যালায়েনমেন্ট মুভমেন্ট (ন্যাম)-এর ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশটির রাজধানী বাকুতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ অক্টোবর রওনা দিয়ে ২৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘ন্যামের বিভিন্ন ইস্যুতে এবং জাতিসংঘে ন্যামের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ।’

এবারের সফরে অন্য কোনও নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রফতানি বাণিজ্যে নতুন গতি
১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রফতানি বাণিজ্যে নতুন গতি
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন