এবছর সারাদেশে ‘নিশ্চিত’ ডেঙ্গুতে মৃত্যু ৯৩ জনের: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ০৩:১৯আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০৩:২২

ডেঙ্গু মশা

এবছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতেই ‘নিশ্চিত’ মৃত্যু হয়েছে ৯৩ জনের। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

জানানো হয়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৪২ জন রোগী মারা গেছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৯৩ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কন্ট্রোল রুম আরও জানায়, গত ২৪ ঘণ্টায় (৯ অক্টোবর সকাল ৮টা থেকে ১০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন, যা আগের দিন ছিল ২৫৮ জন। ঢাকায় নতুন রোগীর সংখ্যা ৯১ জন এবং ঢাকার বাইরে ২২৫ জন, যা আগের দিন ছিল ৬১ জন আর ঢাকার বাইরে ১৯৩ জন ছিল।

কন্ট্রোল রুম আরও জানায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১ হাজার ২৯৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ৩৩৯ জন। 

এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৫২ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ৮৪২জন।

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৫৭৯ জন।

/এসও/ এএইচ/
সম্পর্কিত
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেফতার ৬ জন রিমান্ডে
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
সর্বজনীন পেনশনে মুনাফা ১১.৭২ শতাংশ, নমিনির পেনশন ৮০ বছর পর্যন্ত
সর্বজনীন পেনশনে মুনাফা ১১.৭২ শতাংশ, নমিনির পেনশন ৮০ বছর পর্যন্ত
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান 
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান 
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও