আ.লীগের দুই সংসদ সদস্য সামশুল ও শাওনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৭:৩২আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

সামশুল হক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী শাওন সরকারি সম্পত্তি আত্মসাৎ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ক্যাসিনো ব্যবসার মাধ্যমে আওয়ামী লীগের দুই সংসদ সদস্য শত শত কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিষয়ে অনুসন্ধানও শুরু করেছে সংস্থাটি। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এই দুজন হলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের সম্পদ অনুসন্ধান করছে।

সূত্র জানায়, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ৪৩ জনকে এরই মধ্যে চিহ্নিত করেছে দুদক। তাদের মধ্যে সামশুল ও শাওনের নামও আছে।
গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। ক্যাসিনো ব্যবসার সঙ্গে সংসদ সদস্য শাওনও জড়িত আছেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীর ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।
আর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর চট্টগ্রামে চালানো অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সামশুল। চট্টগ্রাম আবাহনী ক্লাবে জুয়ার আসর চালিয়ে বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে