বিটিআরসির পাওনা আদায়ের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রবির আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৯:৫২আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৯:৫৪

রবি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আপিল করেছে বেসরকারি মোবাইল অপারেটর রবি।

রবিবার (২০ অক্টোবর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।

আদালতে রবির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

ব্যারিস্টার কাজী এরশাদুল আলম বলেন, ‘৩১ জুলাই পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ে রবিকে চিঠি দেয় বিটিআরসি। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (স্বত্ত্ব ঘোষণার মামলা) করে। একইসঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। কিন্তু, শুনানি নিয়ে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রবি অজিয়াটা লিমিটেড।’

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর