প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি মামলায় বিএনপি নেতা দুদুর আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৮:২৭ আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৮:৪৮

শামসুজ্জামান দুদু

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মাদারীপুরে দায়ের হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এদিন আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন দুদু। আদালতে এ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।
গত ২৯ সেপ্টেম্বর দুদুর বিরুদ্ধে মাদারীপুর আদালতে দুদুর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন সেভাবে শেখ হাসিনা বিদায় হবেন।’ এই বক্তব্যের মাধ্যমে দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

/বিআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
সর্বশেষ খবর
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা
মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা
ভারতে শেয়ারবাজার থেকে ৯ লাখ কোটি রুপি তুলে নিলেন বিনিয়োগকারীরা
ভারতে শেয়ারবাজার থেকে ৯ লাখ কোটি রুপি তুলে নিলেন বিনিয়োগকারীরা
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা