রাস্তা পারাপারে আসাদ অ্যাভিনিউয়ে ডিজিটাল পুশ বাটন চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ১৫:১৮ আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:২৯

ডিজিটাল পুশ বাটন সিগন্যাল উদ্বোধন পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারের জন্য রাজধানীর আসাদ অ্যাভিনিউয়ের গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ডিজিটাল ‘পুশ বাটন’ সিগন্যালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আতিকুল ইসলাম বলেন, ডিজিটাল পুশ বাটন সিগন্যাল বানানোর উদ্দেশ্য হলো নিরাপদ সড়ক তৈরি করা। আমরা নিরাপদ সড়ক ও শহর চাই। সড়কে সবাইকে আইন মানার আহ্বান জানান তিনি।
‘পুশ বাটন’ সিগন্যালে ক্যামেরা লাগানো আছে। পথচারী পারাপারের সময় যদি কোনও গাড়ি আইন না মানে তাহলে ওই গাড়ির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে বলে জানানো হয়।
সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, বিশ্বের উন্নত শহরগুলোর আদলে তৈরি করা হচ্ছে এসব ‘পুশ বাটন সিগন্যাল’। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল (টিইসি) সিগন্যালগুলো বসানোর কাজ করছে। পথচারীদের যত্রতত্র সড়ক পারাপারের ঝুঁকি এড়াতে এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী, অন্ধ পথচারী এবং যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতের লক্ষ্যে বসানো হচ্ছে এসব সিগন্যাল।
এই সিগন্যালে সড়ক পারাপারে ইচ্ছুক কোনও পথচারী পুশ বাটনে চাপ দিলে ডিজিটাল সিগন্যালে একটি ‘কাউন্ট ডাউন’ শুরু হবে। নির্ধারিত সময় শেষ হলে পথচারীদের জন্য ‘সবুজ’ সংকেত ভেসে উঠবে সিগন্যালে। অন্যদিকে যানবাহন চালকদের জন্য ভেসে উঠবে ‘লাল’ সংকেত। অন্ধ পথচারীদের জন্য এই ডিভাইসে আছে ‘ভয়েস’ নির্দেশিকা সুবিধা।

/এসএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গুলশানে রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
সর্বশেষ খবর
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে: নাহিদ
‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরওয়ারসহ ৩ জামায়াত নেতার গোপন বৈঠক’   
ফেসবুকে রাশেদ খাঁনের অভিযোগ ‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরওয়ারসহ ৩ জামায়াত নেতার গোপন বৈঠক’   
অনলাইন রেল টিকিটে স্বচ্ছতা কেন জরুরি
অনলাইন রেল টিকিটে স্বচ্ছতা কেন জরুরি
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার