২৪ ঘণ্টায় ১৪৭ জেলে আটক ও ১৯০০ কেজি ইলিশ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ১৮:৪৪ আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৮:৫৮

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে ১৪৭ জেলেকে আটক করেছে। তাদের কাছ থেকে ১৯০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৯০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা, ৩৯ জনকে জরিমানা এবং ১৮ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) নৌ পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

উদ্ধার করা জাল তিনি জানান, সারাদেশে ১৪৭ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৬ লাখ ৬৭ হাজার ৬৮০ মিটার জাল, ১০টি নৌকা ও ১৯০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

গত ৯ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। ৩০ অক্টোবর এ নিষেধাজ্ঞা শেষ হবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

সারাদেশে নৌ পুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ