গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১১:২৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১২:১১

খালেদা জিয়া (ফাইল ফটো)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।

রবিবার (২৭ অক্টোবর) এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে আদালত নতুন দিন নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, যেহেতু খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন এবং কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি, তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। এরপর শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী ঢাকার ৩ নম্বর আদালতের বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী এ দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার ২৪ আসামির চার জন মারা গেছেন। বর্তমানে আসামির সংখ্যা ২০ জন।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার