ডিএসসিসির ২১ কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৫:০৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:০৪

ডিএসসিসি

বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ জন কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে সংরক্ষিত আসনের দুই জন কাউন্সিলর রয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) ডিএসসিসির সচিব মোস্তফা কামাল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

ডিএসসিসির যেসব কাউন্সিলরকে নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন—৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাকসুদ হোসেন (মহসিন), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আশ্রাফুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিল গোলাম আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিম, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দিন আহমেদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তারিকুল ইসলাম সজীব, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার পারভেজ বাদল, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান (পিল্লু), ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন (আলো), ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, সংরক্ষিত আসনে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা পারভীন (মণি) ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিউলী হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ অক্টোবর ডিএসসিসির সচিব স্বাক্ষরিত ওই চিঠিতে ২১ কাউন্সিলরকে সাত কার্য দিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, তিনের অধিক বোর্ড সভায় অনুপস্থিতির কারণে এসব  কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন:ক্যাসিনো মাদক ফুটপাত ও পরিবহন চাঁদাবাজিতে ১১ কাউন্সিলর

দায়িত্ব ভুলে গেছেন ঢাকা দক্ষিণের ৯ কাউন্সিলর!

বরখাস্ত হচ্ছেন কাউন্সিলর সাঈদ, বাকিদের কী হবে?

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি