খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ১৬:৫২আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৬:৫২

খালেদা জিয়া (ফাইল ছবি)

খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের মানহানির মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২ ডিসেম্বর  ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া হাসপাতালে থাকায় তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত ম্যাট্রোপলিটন ম্যাজিট্রেট ভারপ্রাপ্ত কেসব রায় চৌধুরী নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এর আগে গত ২০ জানুয়ারি কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনও ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’

মামলার অভিযোগে আরও বলা হয়, ‘খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে।’

এ ঘটনায় ২০১৪ সালের ২১ অক্টোবর এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী