সিনিয়র সচিব শহিদুল হকের বিদায় অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ০১:৪৬আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ০২:০৭

মোহাম্মদ শহিদুল হক

আইন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আনুষ্ঠানিকভাবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নরেন দাস ও অতিরিক্ত সচিব মো. মইনুল কবিরসহ আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আইন প্রণয়নের বিষয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের জ্ঞানের গভীরতা ছিল ব্যাপক এবং তার অভাব আইন মন্ত্রণালয় পদে পদে অনুভব করবে।’ চাকরি থেকে বিদায় নিলেও শহিদুল হক আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রণালয়কে সহযোগিতা করে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক বিসিএস বিচার ক্যাডারের ৮২ ব্যাচের সদস্য। বৃহস্পতিবার ৩১ অক্টোবর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদায় জানানো হয়।

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
সমান তালে বাড়ছে ডিম ও মুরগির দাম
সমান তালে বাড়ছে ডিম ও মুরগির দাম
বিবাহবহির্ভূত সম্পর্ক ও পারিবারিক বিবাদে ৬ মাসে প্রাণ হারালেন ৫৫৪ স্বামী: প্রতিবেদন
বিবাহবহির্ভূত সম্পর্ক ও পারিবারিক বিবাদে ৬ মাসে প্রাণ হারালেন ৫৫৪ স্বামী: প্রতিবেদন
বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, গুনতে হবে লাখ লাখ টাকা!
বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, গুনতে হবে লাখ লাখ টাকা!
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী