জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে বহুমতের চর্চা করতে হবে: ড. আনিসুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ২৩:১০আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২৩:১৭

বক্তব্য রাখছেন ড. আনিসুজ্জআমান

জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে বহুমতের চর্চা করা এবং সেই বহুমতকে পাশাপাশি চলার আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর বেঙ্গল বইয়ে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আনিসুজ্জামান এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। এসময় ফাউন্ডেশনের প্রকাশিত প্রথম বই ‘রাষ্ট্র সমাজ বিবর্তন : জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তৃতামালা (২০১৭-২০১৮)’ এর মোড়ক উন্মোচন করা হয়।

আব্দুর রাজ্জাক সম্পর্কে স্মৃতিচারণ করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমরা যারা এই বইয়ে বক্তৃতা (লেখা) দিয়েছি তাদের অনেকেই আব্দুর রাজ্জাকের সংস্পর্শে এসেছি, তার কাছে একসময় গিয়েছি। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ ছিল। তিনি সবসময়ই জ্ঞান চর্চা করতেন। তার মূল ঝোঁক ছিল জ্ঞানের জন্য জ্ঞানচর্চা করা। তার প্রচুর বই পড়ার অভ্যাস ছিল। তিনি সব ধরনের বই পড়তেন, কোনও কিছুকেই তুচ্ছ মনে করতেন না। তিনি আমাদের উৎসাহিত করতেন এবং যে কাজ করছি সে কাজ যেন আরও সুন্দরভাবে করা যায় সেজন্য পরামর্শ দিতেন। তার কাছ থেকে আমরা অনেক কিছুই পেয়েছি।

বইটি প্রসঙ্গে আনিসুজ্জামান বলেন, এই বইয়ের লেখাগুলোর মধ্যে মতামতের ভিন্নতা রয়েছে। তবে লেখার বৈচিত্রের মধ্যেও বইটিতে ঐক্য সাধিত হয়েছে।

ড. আকবর আলি খান বলেন, বাংলাদেশের সমাজ বিবর্তনের বিষয়ে বিতর্কের প্রয়োজন রয়েছে। সে বিতর্কগুলো একত্রিত করা প্রয়োজন।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমাদের দেশে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে চিন্তা করা হয়, আলোচনা হয়। কিন্তু রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা বা আন্তর্জাতিক পর্যায়ে কনফারেন্স হয় না। আর এসব না হওয়ার কারণে আমরা রাজনীতিতে অনেক কিছুর পরিবর্তন করতে পারিনি। দেশে রাজনীতি নিয়ে গবেষণার অভাব রয়েছে। তবে সেই কাজটাই এই বইয়ে করা হয়েছে, এটি একটি অনন্য উদ্যোগ।

জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক আহরার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

/বিআই/টিএন/
সম্পর্কিত
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ফুটপাত ছাড়তে হবে, ট্রেড লাইসেন্সও নিতে হবে: ডিএসসিসি প্রশাসক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত