ক্যাসিনোতে জড়িত বিদেশিরা ধরা পড়েননি কেন?

রাফসান জানি
০৩ নভেম্বর ২০১৯, ০৭:৪৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১০:৪৮

ছোট রাজকুমার, দীনেশ কুমার, দীনেশ শর্মা, প্রদীপ অরফে সুরেশ, বিনোদ মানালি ও  রাজকুমার ক্যাসিনোবিরোধী অভিযানে দেশি ক্যাসিনো কারবারিদের গ্রেফতার-আটক করলেও ধরা পড়েননি বিদেশিরা। গত ১৮ সেপ্টেম্বর অভিযান শুরুর পরপরই ক্যাসিনোর সঙ্গে জড়িত শতাধিক নেপালি ও চীনের নাগরিক পালিয়ে গেছেন। ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশি নাগরিকদের আটক-গ্রেফতারের পরিবর্তে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে। এই প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিদের কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিদের অধিকাংশ পালিয়ে গেছেন। বিদেশিদের অধিকাংশই সীমান্ত পথে প্রতিবেশী দেশে পালিয়ে গেলেও বাকিরা কোথায় আছেন, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, অভিযান শুরুর প্রথম দিন (১৮ সেপ্টেম্বর) রাতে সেগুনবাগিচার ৬/৬ নম্বর ভবনের পঞ্চম তলার দুটি ফ্ল্যাট থেকে ১৫ জন নেপালিকে পালাতে সহযোগিতার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত থাকা এএসআই গোলাম হোসেন ওরফে মিঠু ও রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করেছি। এরপর অন্য কেউ যদি বিদেশিদের পালিয়ে যেতে সহযোগিতা করে, তাহলে গ্রেফতার করা তো অনেক কঠিন।’

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ক্যাসিনো পরিচালনার সঙ্গে শতাধিক বিদেশি জড়িত ছিলেন। তাদের মধ্যে অন্তত দশজন ক্যাসিনোগুলোয় অংশীদার ছিলেন।

সূত্র জানায়, ২০১৫ সালের ভিক্টোরিয়া ক্লাবে নেপালি নাগরিক দীনেশ শর্মা ও রাজকুমারের হাত ধরে ক্যাসিনো চালু হয়। তাদের সহযোগী হিসেবে ঢাকায় ক্যাসিনো চালু করেন বিনোদ মানালি। ভিক্টোরিয়ায় শুরু হওয়া ক্যাসিনোটি চালুর কিছুদিনের মধ্যে তা বিক্রি করে দেন দীনেশ ও রাজকুমার। কিনে নেন বাবা নামে এক নেপালি নাগরিক। বাবা ও তার ম্যানেজার হেমন্ত মিলে ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন।

এরপর ২০১৬ সালে কলাবাগান ক্লাবে ক্যাসিনো খোলেন আরেক নেপালি অজয় পাকরাল। স্থানীয় সেন্টুর মাধ্যমে ক্লাবটিতে ক্যাসিনো চালু হয়। এই ক্যাসিনোয় শেয়ার ছিল দীনেশ, রাজকুমার ও অজয় পাকরালের। এছাড়া, বনানীর ঢাকা গোল্ডেন ক্লাবের ক্যাসিনোটিও চালাতেন অজয় পাকরাল।

সৈনিক ক্লাবে ক্যাসিনো চালাতেন নেপালি নাগরিক প্রদীপ। এই ক্লাবটিতে তার শেয়ার ছিল বলে জানা গেছে। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পরিচালনা করতেন নেপালি নাগরিক হিলমি। এলিফেন্ট রোডের এজাক্স ক্লাবে ক্যাসিনো চালু করেন ছোট রাজকুমার। তিনিও একজন নেপালি। মতিঝিল আরামবাগের দিলকুশা ক্লাবে ক্যাসিনোর মালিকানা ছিল দীনেশ, রাজকুমার ও ছোট রাজকুমারের। এছাড়া মোহামেডান ক্লাবে ক্যাসিনোর অংশীদার ছিলেন নেপালি নাগরিক কৃষ্ণা।

জড়িত বিদেশিদের ব্যাপারে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, ‘যেকোনও বিদেশি নাগরিক কাজ করতে গেলে বিনিয়োগ বোর্ডের অনুমতির প্রয়োজন হয়। ক্যাসিনোগুলোয় যেসব বিদেশি কাজ করতেন বা জড়িত ছিলেন, তারা বিনিয়োগ বোর্ডের কোনও অনুমতি পাননি। তারা ট্যুরিস্ট ভিসায় এসে ক্যাসিনোগুলোতে কাজ করেছেন। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় তাদের অনেকেই পালিয়ে চলে গেছেন। তারা কোনও ওয়ার্ক পারমিটও নেননি। এই বিদেশিদের তথ্য পাওয়ার পর তারা যেসব বাড়িতে থাকতেন, সেসব বাড়িতে র‌্যাব অভিযান চালায়।’ তবে, অভিযানে তাদের কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি। 

/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা