ধানমন্ডির জোড়া খুনে সন্দেহভাজন সেই গৃহকর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ২৩:০৫ আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২৩:৩১

ধানমন্ডির জোড়া খুনে সন্দেহভাজন সেই গৃহকর্মী আটক রাজধানীর ধানমন্ডির জোড়া খুনের সন্দেহভাজন সেই গৃহকর্মীকে আটক করা হয়েছে। তার নাম সুরভি আক্তার নাহিদা। ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (৩ অক্টোবর) রাতে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে স্থানীয় লোকজন সুরভিকে আটক করে। পরে শেরেবাংলানগর থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার হাসিনুজ্জামান জানান, ‘সুরভি সন্দেহভাজন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা বলা যাবে।’
গত শুক্রবার (১ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডির বাসায় খুন হন আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি। বাসায় নতুন গৃহকর্মী সুরভি কাজে আসার পরই তারা খুন হন। পুলিশের ধারণা, সে এ খুনের সঙ্গে জড়িত।

/এনএল/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?