ডাকসু জিএস পদের ফলাফল বাতিল চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২১:৩৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৩৩

হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর জিএস পদে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে নির্বাচিত ঘোষণা করা ফলাফল বাতিল চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে এই নোটিশ পাঠানো হয়।

সোমবার (৪ নভেম্বর) জিএস পদে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ও কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. রাশেদ খানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম এই নোটিশ পাঠান।

এ ব্যাপারে হাসনাত কাইয়ুম বলেন, ‘ডাকসু নির্বাচনে রাশেদ খান ও গোলাম রাব্বানী জিএস প্রার্থী ছিলেন। পরে রাব্বানী জয়ী হন। কিন্তু ওই সময়ে রাব্বানী বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র ছিলেন না। গত ১৫ অক্টোবর একটি জাতীয় দৈনিকে তার ভর্তি জালিয়াতির বিষয়টি প্রকাশিত হয়েছে। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় তদন্তও হয়নি এবং কোনও পদক্ষেপও নেওয়া হয়নি।’

তিনি আরও জানান, তাই তার (রাব্বানী) ভর্তিকে অবৈধ ঘোষণা এবং ডাকসুর জিএস পদের ফলাফল বাতিল করা এবং যারা এই ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে তদন্তের পদক্ষেপ নিতে নোটিশ পাঠানো হয়েছে।

একইসঙ্গে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অন্যথায় এনিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
ক্যামেরায় ধরা পড়ে খুন, অধরাই থেকে যায় ‘মাস্টারমাইন্ড’
উগ্রবাদ কি আবার মাথাচাড়া দিচ্ছে?
এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা সংবিধানবিরোধী: সাংবাদিক নেতারা
সর্বশেষ খবর
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
ক্যামেরায় ধরা পড়ে খুন, অধরাই থেকে যায় ‘মাস্টারমাইন্ড’
ক্যামেরায় ধরা পড়ে খুন, অধরাই থেকে যায় ‘মাস্টারমাইন্ড’
কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ!
কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ!
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক