আবরার হত্যা: প্রসিকিউশন টিমে পছন্দের আইনজীবী রাখতে চায় পরিবার

ঢাবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ১৫:০০আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৫:১৫

আবরার ফাহাদ হত্যা মামলা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র পাওয়ার পর দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিশেষ প্রসিকিউশন টিম গঠন করার প্রস্তুতি চলছে। ওই টিমে পছন্দমতো দুয়েকজন আইনজীবী রাখতে চায় আবরারে পরিবার।

এই দাবি নিয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুরে বুয়েট উপাচার্যের সঙ্গে দেখা করেছেন আবরারে মামা মোফাজ্জল হোসেন এবং মামাতো ভাই জহুরুল ইসলাম। পরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন জহুরুল।

তিনি বলেন, ‘আবরার হত্যা মামলায় একটি বিশেষ প্রসিকিউশন টিম গঠন করা হবে। ওই টিমে আমরাও পছন্দ মতো দু’য়েকজন আইন বিশেষজ্ঞ রাখতে চাই। এ ব্যাপারে উপাচার্যের সহযোগিতা চেয়েছি। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

এসময় সেখানে ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক (ডিএসডাব্লিউ) মিজানুর রহমান, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট আবুল সাত্তার ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। এ ঘটনায় একাধিক ভিডিও ফুটেজ পাওয়া যায়। আবরারকে হত্যার ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে হত্যায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে বুয়েট ছাত্রলীগের ১৩ নেতাকর্মীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন...

আবরার হত্যা: মাদক দিয়ে ‘গণপিটুনির নাটক’ সাজাতে চেয়েছিল ছাত্রলীগ 

‘ছাত্রলীগের নেতাকর্মীদের না চিনলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলতো’

বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০০৫ ও ২০১১ নম্বর রুম ছিল ছাত্রলীগের টর্চার সেল

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১১ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ১৭২ কোটি টাকা
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১১ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ১৭২ কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা