ডা. জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৩:৫১আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর কলাম ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কীভাবে’ শিরোনামে একটি কলাম বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অপর দুই আসামি হলেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলা করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর। বাদীপক্ষে আইনজীবী ছিলেন শুভ্রত বিশ্বাস শুভ্র ও সুমন কুমার।
আইনজীবী শুভ্রত বিশ্বাস শুভ্র বাংলা ট্রিবিউনকে বলেন, হিন্দুধর্মীয় অনুভূতিতে আঘাত করে কলাম প্রকাশিত হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক)/ ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কীভাবে’ এ শিরোনামে কলাম প্রকাশিত হয়। এ কলাম লিখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। অভিযোগে বলা হয়, ‘অভিযুক্তরা উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের আড়াই কোটি সনাতন ধর্মাবলম্বীসহ বিশ্বের একশ’ কোটির বেশি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে এমন কলাম প্রকাশ করেন। প্রকাশিত কলামে উল্লেখ করা রয়েছে, প্রাচীন ভারতে গো-হত্যা ছিল। প্রাচীনকাল থেকে ভারতে গো-হত্যা ও গো-মাংস আহারের ব্যাপক প্রচলন ছিল  উচ্চ ও নিম্নবর্ণের হিন্দুদের বাড়িতে, সব ধর্মীয় অনুষ্ঠানে, ব্রাহ্মণ তুষ্টিতে।’

/টিএইচ/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী