জুয়েলার্স সমিতির নির্বাচন হতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৪:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৪:০৮

বাংলাদেশ জুয়েলার্স সমিতি

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৮ নভেম্বর এ নির্বাচন হতে আর কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ৪ নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)২০১৯-২০২১ সেশনের নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সমিতির ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের জন্য গত ১২ সেপ্টেম্বর  প্রাথমিকভাবে একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকাভুক্ত ১১৪ জনের বিষয়ে আপত্তি জানিয়ে গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনি বোর্ডে আবেদন করেন নির্বাচনের প্রার্থী বিপুল ঘোষ (শঙ্কর)। এরপরও নির্বাচনি বোর্ড গত ২৯ সেপ্টেম্বর ওই ১১৪ জনকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। পরে এ বিষয়ে এফবিসিসিআই’র আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত ৩০ অক্টোবর আরবিট্রেশন ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেয়।

এরপর এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন। রুলে এফবিসিসিআই’র আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ ১২৯ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএসসিসির অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত
ডিএসসিসির অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত
রাজধানীতে অ‌তি বৃ‌ষ্টি‌তে ভে‌ঙে পড়‌লো ভব‌নের রে‌লিং 
রাজধানীতে অ‌তি বৃ‌ষ্টি‌তে ভে‌ঙে পড়‌লো ভব‌নের রে‌লিং 
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কা 
পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কা 
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন