ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের অর্থপাচার মামলা বাতিল বিষয়ে রায় যেকোনও দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৫:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৫:২১

 পুলিশ হেফাজতে আবদুস সালাম

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থপাচার মামলা বাতিল চেয়ে আবেদনের বিষয়ে যেকোনও দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে আবদুস সালামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।

পরে খুরশীদ আলম খান জানান, মামলাটি বাতিল চেয়ে আবদুস সালাম হাইকোর্টে আবেদন করেছিলেন।এরপর আদালত রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। আজ  ওই রুলের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য সিএভি রেখেছেন হাইকোর্ট।  

এর আগে ২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায়  অর্থপাচারের মামলাটি দায়ের করেন। আবদুস সালাম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা