দুর্নীতি মামলায় লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১১:১৭আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১১:৩৪

লতিফ সিদ্দিকী

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনাদেশ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ৪ অক্টোবর এ মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে পাঁচ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে দুদক আপিল আবেদন করে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামি হলেন—ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ। পরে চলতি বছরের ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে আবেদন করেও জামিন পাননি লতিফ সিদ্দিকী। এরই ধারাবাহিকতায় তিনি গত ২৬ সেপ্টেম্বর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ জনের নামে মামলা, সমন জারি
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সুর, প্রেম ও দ্রোহের ভেতর দিয়ে নজরুলকে পাঠ
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ২২ জন রিমান্ডে 
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ২২ জন রিমান্ডে 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’