হেলিকপ্টারে দুর্গত এলাকা পর্যবেক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ২৩:২৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২৩:২৭

হেলিকপ্টারে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পর্যবেক্ষণ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সোমবার (১১ নভেম্বর) সাতক্ষীরা জেলার ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি দল। এ দলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম নজরুল ইসলামের নেতৃত্বে পর্যবেক্ষক দলটি বিমান বাহিনীর এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সহায়তা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (৯ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
রংপুর বিভাগের চার জেলায় আবারও বন্যার শঙ্কা
রংপুর বিভাগের চার জেলায় আবারও বন্যার শঙ্কা
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী