সিগন্যাল ব্যবস্থাপনায় ত্রুটির কারণে উল্লাপাড়ায় দুর্ঘটনা: রেল সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৭:১১ আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:৩৪

 সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে সিগন্যাল ব্যবস্থাপনার ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়েছি ঘটনাস্থলের পয়েন্টিং সিগন্যালের সমস্যার কারণে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। সেখানে সিগন্যালিং সেট ছিল না, ফলে ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে যেতে গিয়ে সমস্যায় পড়ে। এতে ট্রেনটিতে প্রবল ঝাঁকুনির সৃষ্টি হয় এবং শর্টসার্কিটের ঘটনা ঘটে। এর ফলেই অগ্নিকাণ্ড এবং বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা কাজ করছে। এছাড়া গঠিত তদন্ত কমিটিও বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।

 উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ও উল্লাপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠকর্মী গোলাম কিবরিয়ার বরাত দিয়ে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কেউই নিহত হননি।

এদিকে ঘটনার তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

 প্রসঙ্গত, বৃহস্পতিবার আড়াইটার দিকে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। আকস্মিক দুর্ঘটনার কারণে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম রংপুর এক্সপ্রেসের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার কথা জানালেও উল্লাপাড়া স্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন দুর্ঘটনায় ইঞ্জিন ছাড়াও সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

 

আরও পড়ুন:
উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন, বগি লাইনচ্যুত

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে ৩ কমিটি

/এসএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খেয়েও কমছে না ওজন কোন ভুলে?
কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খেয়েও কমছে না ওজন কোন ভুলে?
খুলনায় বিমানবন্দর নির্মাণে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি করবে সরকার
খুলনায় বিমানবন্দর নির্মাণে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি করবে সরকার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড: আদালত বললেন ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি’
মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড: আদালত বললেন ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি’
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি