নাশকতার পরিকল্পনায় উত্তরায় মিলিত হয়েছিল চার জঙ্গি: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৩:৫৯ আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:০৭

র‌্যাব মিডিয়া সেন্টারে আনসার আল ইসলামের গ্রেফতার সদস্যরা ‘লোন উলফ অ্যাটাক’ এর পরিকল্পনা করতে রাজধানীর উত্তরায় মিলিত হয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্য। চূড়ান্ত পরিকল্পনার আগেই উত্তরা থেকে চারজন এবং গাজীপুর ও সাতক্ষীরা থেকে দু’জনকে গ্রেফতার করে র‌্যাব-৪। গত ১৫ নভেম্বর বিকাল তিনটা থেকে ১৬ নভেম্বর সকাল সাতটা পর্যন্ত দু’টি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘আটককৃতরা ২ থেকে ৫ বছর ধরে এই জঙ্গি সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত। বর্তমান রাষ্ট্র ও সরকার ব্যবস্থা ‘তাগুদি’ বলে মনে করে তারা। এই জঙ্গি সংগঠনের সদস্যরা বাংলাদেশে ইসলামি রাষ্ট্র কায়েম করতে চায়। এটা বাস্তবায়ন করার পথে যারা তাদের বাধা দেয় তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছিল তারা। তবে চূড়ান্ত পরিকল্পনার আগেই তাদের গ্রেফতার করা হয়।’
গ্রেফতারকৃতরা হলো, নীলফামারীর শফিকুল ইসলাম ওরফে সাগর ওরফে সালমান মুক্তাদির (২১), পিরোজপুরের ইলিয়াস হাওলাদার ওরফে খাত্তাব (৩২), সাতক্ষীরার ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা ও আমীর হোসাইন অরফে তাওহীদি জনতার আর্তনাদ (২৬), শিপন মীর অরফে আব্দুর রব (৩৩) এবং চাঁদপুরের ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান (২৫)।
র‌্যাব-৪ এর অধিনায়ক জানান, মাদ্রাসা শিক্ষক ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিল। আর সাতক্ষীরার ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা খুলনা অঞ্চলের দায়িত্বে ছিল।
আনসার আল ইসলামের সদস্যরা ‘কাট আউট’ পদ্ধতিতে নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে বলে জানান এডিশনাল ডিআইজি মো. মোজাম্মেল হক। তিনি বলেন, “তারা প্রটেকটিভ অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে, যেগুলো সাধারণত ইন্টারফেস করা যায় না। তারা ‘কাট আউট’ পদ্ধতিতে চলে।”

/আরজে/ওআর/
সম্পর্কিত
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!