ইনকিলাব সম্পাদকের আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৫:৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:০২

আদালত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এক জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৮ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

এর আগে এক কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৪ নভেম্বর দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়, তিনি এক কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তবে দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে তিনি ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।

প্রসঙ্গত, এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ২০১৬ সালে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের সময় সম্পদের বিবরণীর নোটিশ জারি করা হলে ২০১৭ সালের ১ নভেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। সেখানে তিনি এক কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য দেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
আমেরিকার যে পার্কে ঢুকতে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হয় মার্কিনিদেরও
আমেরিকার যে পার্কে ঢুকতে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হয় মার্কিনিদেরও
পুলিশের বাধা ভেঙে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের
পুলিশের বাধা ভেঙে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের