জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনার তথ্য চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ২১:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৫

 জাহাজভাঙা শিল্পের বিভিন্ন দুর্ঘটনা বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে নেওয়া শাস্তি ও সংশোধনমূলক পদক্ষেপ এবং আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের পদক্ষেপের বিস্তারিত তথ্য আগামী ৫ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।

শিল্প মন্ত্রণালয় সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতর, বিস্ফোরক অধিদফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরকে এসব তথ্য জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতে বেলা’র পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহায়তা করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

এরআগে, ২০০৮ সালে বেলার এক রিট মামলায় হাইকোর্ট বিভিন্ন সময়ে জাহাজভাঙা শিল্পে শ্রমিক স্বার্থ নিশ্চিত করতে দফায় দফায় নির্দেশনা প্রদান করেন। তবে সংশ্লিষ্টদের অবহেলাজনিত কারণে রায় পরবর্তী সময় থেকে জাহাজ ভাঙতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ১৯৪ জন শ্রমিক এবংপঙ্গুত্ব বরণ করেছেন ৮৬ জন শ্রমিক। যার ধারাবাহিকতায় বেলার পক্ষ থেকে আদালতে সম্পূরক আবেদন করা হয়।

আরও পড়ুন:
'জাহাজভাঙা শিল্পে ৯ বছরে নিহত ১৬১ শ্রমিক'
জাহাজভাঙা শ্রমিকদের ৩৩ ভাগই অ্যাজবেসটোসিসে আক্রান্ত: সমীক্ষা প্রতিবেদন

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন