হলি আর্টিজানে হামলা মামলার রায় বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ০৯:২৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:১১

হলি আর্টিজান বেকারি রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায় আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ঘোষণা করা হবে। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন। 

পাবলিক প্রসিকিউটর গোলাম সরোয়ার খান জাকির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির সিএমএম আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। আর ২৬ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে থাকা ২১ আসামির ১৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগপত্রে ৮ আসামি হলো—হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‍্যাশ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এরা সবাই কারাগারে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে পুলিশ।

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীনে রোগী ভর্তি বন্ধ, কমেছে ভিড়
লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীনে রোগী ভর্তি বন্ধ, কমেছে ভিড়
উদ্ধারের পর শিবিরের সেই কেন্দ্রীয় নেতাকে সংগঠন থেকে বহিষ্কার
উদ্ধারের পর শিবিরের সেই কেন্দ্রীয় নেতাকে সংগঠন থেকে বহিষ্কার
ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প