৩১ জেলা শহরে আঞ্চলিক পণ্য মেলা করবে এসএমই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ০৫:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৫:০৪

৩১ জেলা শহরে আঞ্চলিক পণ্য মেলা করবে এসএমই

আগামী বছরের জুনের মধ্যে সারা দেশের ৩১ জেলা শহরে আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ ও বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি।

শিল্প সচিব বলেন, ‘সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘এসএমই নীতিমালা ২০১৯’ অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালায় সরকারের উন্নয়ন রূপকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪ সালের মধ্যে জাতীয় আয়ে (জিডিপি) এসএমই খাতের অবদান বিদ্যমান ২৫ শতাংশ থেকে ৩২ শতাংশে উন্নীতকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে জিডিপিতে শিল্প খাতের অবদান বিদ্যমান ৩৫.১ ভাগ থেকে ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্য সরকারের। কারণ, ২০৪১ সালে এসএমই খাতের ওপর ভর করে শিল্প খাতের কাঙ্ক্ষিত উন্নতি হলেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে যেতে পারবে।’

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম জানান, গত অর্থবছরে দেশের ৮ বিভাগের ২৩ জেলায় সফলভাবে আঞ্চলিক মেলা আয়োজনের ধারাবাহিকতায় চলতি অর্থবছরে দেশের ৮ বিভাগের ৩১টি জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, শেরপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাক্ষণবাড়ীয়া, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবান। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় আয়োজন করা হবে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২০। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধনের কথা রয়েছে।

আগামী ডিসেম্বর ১৯ থেকে ফেব্রুয়ারি ২০ এর মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আহ্বায়ক, বিসিক প্রতিনিধিকে সদস্য সচিব করে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয় কর্মশালায়।

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’