অবকাঠামো উন্নয়নে সৌদি সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ০৫:০৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৫:০৮

অবকাঠামো উন্নয়নে সৌদি সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের চুক্তি সই

সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে সেনাবাহিনীর সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়ে একটি চুক্তি সই করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করেন জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি ও জেনারেল আজিজ আহমেদ। পরে সেনাপ্রধান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশিপ মেডেল’ প্রদান করেন।

জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ২ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় আসে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত