নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ০৫:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৫:১০

সাভার

সাভারের ধামরাইয়ে একটি কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেলে অ্যান্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ধামরাইয়ের বালিথা এলাকার একেএইচ গ্রুপের একটি কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামের  ইদুল মিয়া (২৪) ও একই এলাকার আজিম (২৩)।

নিহতদের সহকর্মী মুসলিমসহ একাধিক শ্রমিকরা জানান, ধামরাইয়ের বালিথায় একেএইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনে তারা সকাল থেকে প্রায় ২০ শ্রমিক কাজ শুরু করেন। এদের মধ্যে ভবনের তৃতীয় তলায় বাইরের অংশের একটি দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন ইদুল, আনোয়ারুল ও আজিম। দুপুরের দিকে হঠাৎ দুর্ঘটনাবশত তারা যে রশিতে বসে কাজ করছিলেন তা ছিড়ে যায়। এতে তিন জন নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া  হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনের মধ্যে ইদুলকে মৃত ঘোষণা করেন। পরে  চিকিৎসাধীন অবস্থায় বিকালে অপর শ্রমিক আজিমের মৃত্যু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে