বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ২৮ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ০৮:০৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৮:০৯

বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ২৮ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজী সুভাষ চন্দ্র বোসকে নিয়ে বিশেষ স্মারক বক্তৃতার আয়োজন করছে সার্ক কালচারাল সোসাইটি। মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। জাতীয় পার্টি ও সাংগঠনিক সম্পাদক সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সুজন দে জানান, স্মারক সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন ভারতের নেতাজী সুভাষ চন্দ্র বোসের নাতি ও ভারতীয় জনতা পার্টি-বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট চন্দ্র কুমার বোস।
ইতোমধ্যে সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ঢাকা-৪ আসনের জাপা দলীয় সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা তার হাতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন কলকাতায়।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতির জনকের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সরকারিভাবে বছরব্যাপী নানা আয়োজনে পালন করা হবে। এর বাইরে আমাদের দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও নিজেদের মতো করে জাতির পিতার জন্মাশত বার্ষিকীর অনুষ্ঠান পালন করবে। তারই অংশ হিসেবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঢাকায় তিনটি ও কোলকাতা, আগরতলা এবং গৌহাটিতে বঙ্গবন্ধুর স্মরণে একটি করে অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

/এসটিএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন