ডিআরইউ সভাপতি রফিকুল, সা. সম্পাদক রিয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৯:৪১ আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:৫৪

রফিকুল ইসলাম আজাদ (বাঁয়ে) ও রিয়াজ চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী। ভোটগ্রহণ শেষে শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল ও রিয়াদ উদ্দিন চৌধুরী।

নির্বাচনের ফল তারা জানান, রফিকুল ইসলাম আজাদ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। ৫৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুল ইসলাম পেয়েছেন ৫৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন হাবিবুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৬২৬ ভোট।
নির্বাচনের ফল এছাড়া, সহ-সভাপতি পদে নজরুল কবীর, যুগ্ম সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারীবিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এমএইচ আখতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মাইনুল আহসান, এসএম মিজান আহমেদ, মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, ইমরান মজুমদার, মুরাদ হোসেন ও সায়ীদ আবদুল মালিক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকবেন।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত