ঢাবিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করবে ডাকসু

ঢাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ০৭:৩১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৩

ডাকসু নেতাদের সংবাদ সম্মেলন ছাত্রীদের সুবিধার জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ভেন্ডিং মেশিন থেকে যেকোনও সময় ছাত্রীরা ১০ টাকার নোট দিয়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন; যার বাজার মূল্য ১৪ টাকা। রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডাকসুর ক্রিড়া কক্ষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান সংস্থাটির সদস্য তিলোত্তমা শিকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদের নির্বাচনি ইশতেহারে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের আশ্বাস দিয়েছিলাম। আগামী ৪ ডিসেম্বর ভেন্ডিং মেশিন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে তার বাস্তবায়ন ঘটবে।’

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সুবিধার ভিত্তিতে নির্ধারিত ১০টি স্থানে এই মেশিন স্থাপন করা হচ্ছে। স্পটগুলো হলো— ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), কলা ভবনের ছাত্রী কমনরুম, ব্যবসায় শিক্ষা অনুষদ, সায়েন্স লাইব্রেরি, চারুকলা অনুষদ, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হল ও কবি সুফিয়া কামাল হল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন অর্ণি, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, সদস্য রাইসা নাসের, ফরিদা পারভিন, সাবরিনা ইতি, রকিবুল ইসলাম ঐতিহ্য, চিবল সাংমা ও সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু