বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীতে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:০৭

মাতুয়াইলে দুদকের অভিযান নকশাবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর মাতুয়াইলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া রবিবার (১ ডিসেম্বর) দেশের আরও চারটি স্থানে অভিযান চালায় দুদক এনফোর্সমেন্ট ইউনিট। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।

দুদক জানায়, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে মাতুয়াইলে অভিযান চালানো হয়। সরেজমিন অভিযানে রাজউক জোন-৬ এর প্রতিনিধিসহ দুদক টিম অভিযোগস্থল পরিদর্শন করে। অভিযানকালে নির্মাণাধীন ভবনের মালিক রাজউক অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। ভবন নির্মাণের জন্য মাটি খনন ও সংশ্লিষ্ট কাজ চললেও নির্মাণস্থলে কোনও কারিগরি ব্যক্তি বা ইঞ্জিনিয়ারকে পাওয়া যায়নি। সমন্বিত টিমের সার্বিক বিবেচনায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে নির্মাণস্থলের নিরাপত্তামূলক ব্যবস্থা সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।
দুদক টিমের সুপারিশে ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদিত নকশা (মঞ্জুরি) দাখিলের নোটিশ প্রদান করে রাজউক কর্তৃপক্ষ। এই অনিয়মে রাজউক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা যাচাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।

এদিকে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ওই টিম অভিযোগের তথ্য সংগ্রহ করে। তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে অভিযানকারী টিম কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।

এছাড়া, গাজীপুরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরকারি খাসজমি দখল করে বহুতল ভবন নির্মাণ, কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপির অতিরিক্ত বরাদ্দ করা অর্থ কোনও কাজ না করে আত্মসাৎ এবং রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ ও কুষ্টিয়া জেলা কার্যালয় আরও ৩টি পৃথক অভিযান চালায়।

/ডিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান