৫ শতাংশ পুলিশের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৪:১৮ আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬

হাইকোর্ট পাঁচ শতাংশ পুলিশের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিকালে সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম ও ইসমাইল হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানিতে আদালত বলেন, পুলিশ অপরাধ করলে কিছু হয় না। ৫ শতাংশ পুলিশের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে।

এর আগে ২৭ জুন রাতে  মতিঝিল শাখার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইব্রাহিম খলিল তার এক নারী সহকর্মীর সঙ্গে উত্তরার ভুতের আড্ডা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার শেষে বাড়ি ফিরছিলেন। তাকে আটক করে পুলিশ উত্তরা পূর্ব থানার এএসআই  মোস্তাফিজুর রহমানের কাছে নিয়ে যান। এসময় ইব্রাহিম আঘাত পান। পরে এএসআই  মোস্তাফিজ ইব্রাহিমের কাছে ২০ হাজার টাকা দাবি করে। ইব্রাহিম ৬ হাজার টাকা দিয়ে ছাড়া পান। তবে পরবর্তীতে তাকে বাকি ১৪ হাজার টাকা পরিশোধের জন্য বলে ইব্রাহিম কুর্মিটোলা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এর কিছুদিন পর পুলিশের ওই এএসআই  ইব্রাহিমের নারী কলিগকে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন এবং দেখা করলে অবশিষ্ট ১৪ হাজার টাকা পরিশোধ করতে হবে না বলে জানান।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার ও পুলিশের আইজি বরাবর অভিযোগপত্র জমা দেন ইব্রাহিম। একইসঙ্গে নারী কলিগের সঙ্গে পুলিশ কর্মকর্তার কল রেকর্ডিং, মেডিক্যাল সার্টিফিকেটও দাখিল করা হয়। কিন্তু এ বিষয়ে কোনও পদক্ষেপ না নেওয়ায় গত ২৫ জুলাই ইব্রাহিম হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত জড়িত পুলিশ সদ্যসের বিরুদ্ধে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন।

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
সৌদি আরবে ভিক্ষা করলে কী শাস্তি, প্রবাসীদের জন্যও রয়েছে যে আইন
সৌদি আরবে ভিক্ষা করলে কী শাস্তি, প্রবাসীদের জন্যও রয়েছে যে আইন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগরওয়াল ৪ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগরওয়াল ৪ দিনের রিমান্ডে
সব ধর্মের মানুষের সমান সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
সব ধর্মের মানুষের সমান সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর