চাল আত্মসাত মামলা

বিএনপি নেতা শহীদুলের অব্যাহতির আদেশ কেন বাতিল হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৭:০৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৮

বিএনপি নেতা সৈয়দ শহীদুল হক জামাল ত্রাণের চাল আত্মসাতের তিন মামলায় বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে বিচারিক আদালতের দেওয়া অব্যাহতির আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া নোটিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পাশাপাশি তার জামিনের বিষয়টি বিচারিক আদালতকে বিবেচনারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুদকের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। সৈয়দ শহীদুল হক জামালের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিক আহমেদ ও এম কে রহমান।

এরআগে, বরিশালের বানারীপাড়া উপজেলার নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ২০০৬-২০০৭ অর্থ বছরে বরাদ্দকৃত ত্রাণের চাল থেকে ১০ মেট্রিক টন করে মোট ৩০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ ওঠে। ওই অভিযোগে ২০০৯ সালের ২৫ জুন দুদকের তৎকালীন সহকারী পরিচালক আবদুর রহিম জোয়ার্দার বাদী হয়ে বানারীপাড়া থানায় তিনটি মামলা করেন।

বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. বারেক মৃধা, উদয়কাঠী ইউনিয়ন পরিষদের সদস্য মনোজ কুমার বিশ্বাস ও আলেয়া বেগমকে এ তিন মামলায় আসামি করা হয়। পরে বাদী মো. ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ১ আগস্ট সৈয়দ শহীদুল হক জামালসহ অন্যদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালত চলতি বছরের ২৩ সেপ্টেম্বর অভিযোগ শুনানির পর সৈয়দ শহীদুল হক জামালকে ত্রাণ আত্মসাতের ২০টি মামলা থেকে অব্যাহতি দেন। সে অব্যাহতি আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করে।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
জার্মানির বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট
জার্মানির বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন