ডিএমপির ৮ থানার ওসি বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭ আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:১১

ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ১৮ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) ডিএমপির পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম  স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

যেসব থানার ওসিদের বদলি করা হয়েছে

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফকে অফিসার ইনচার্জ মোহাম্মদপুর থানা, কাউন্টার টেরোরিজম বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  মো. হুমায়ুন কবিরকে অফিসার ইনচার্জ ধানমন্ডি থানা, অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা মোহাম্মদ নুরে আযম মিয়াকে অফিসার ইনচার্জ বনানী থানা,  বনানী থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলীকে অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা, গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ুমকে অফিসার ইনচার্জ নিউমার্কেট থানা, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে অফিসার ইনচার্জ দারুসসালাম থানা, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুদ হাওলাদারকে অফিসার ইনচার্জ চকবাজার থানা, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে অফিসার ইনচার্জ হিসেবে বাড্ডা থানায় বদলি করা হয়েছে।

এছাড়া,  একই আদেশে, নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা-পশ্চিম বিভাগ, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ গনেশ গোপাল বিশ্বাস সেবাকে প্রসিকিউশন বিভাগ, দারুসসালাম থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগ, বাড্ডা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামকে  অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগ, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন্স বিভাগ, লাইন ওআরে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স),  লাইন ওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপরাধ বিভাগ এবং লাইন ওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের সদর দফতর ও প্রশাসন বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান