মাদক মামলায় লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ০০:২২ আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:৩১

রিমান্ডে নেওয়ার সময় বিসিবি পরিচালক ও মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া। (ফাইল ছবি)

মাদক মামলায় ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালতে এ অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। এরপর বিচারক অভিযোগপত্রটি আমলে নেন। একইসঙ্গে  সিএমএম আদালতে মামলার নথি পাঠানোরও আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্রটি আদালতের জিআর শাখায় জমা দেন। 

আদালতের সংশ্লিষ্ট  সূত্র এসব তথ্য  জানায়।

এ মামলায় গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর লোকমানের তিন দফায় দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য,গত ২৫ সেপ্টেম্বর রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানী তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‌্যাব। এসময় তার রুম থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মদ উদ্ধারের ঘটনায় র‌্যাব-২ এর পুলিশ পরিদর্শক মো. জায়েদুর রহমান তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করতো তারা, সঙ্গে রাখতো ওয়াকিটকি-হ্যান্ডকাফ
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ 
জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ 
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল,  কী হয়েছিল আলোচনা
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার