খালেদা জিয়ার মামলার শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮

সুপ্রিম কোর্টে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে করা আপিলের শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস‌্য মোতায়েন করা হয়েছে।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এইচএম আজিমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার মামলার শুনানিকে কেন্দ্র আদালত এলাকায় কেউ যেন নাশকতা করতে না পারে, সেজন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’ চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার আট নম্বর ক্রমিকে রয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে এ মামলার শুনানি হবে।

এর আগে গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ‌্যবিষয়ক মেডিক‌্যাল বোর্ডের রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ‌্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান