কল্যাণপুরে জঙ্গি হামলা: অভিযোগ গঠনের শুনানি ১৪ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১৪:২৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৪:২৭

কল্যাণপুরের জাহাজ বিল্ডিং রাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। হলি আর্টিজানের দণ্ডপ্রাপ্ত ছয় জঙ্গিসহ অভিযুক্ত ১০ জঙ্গির বিরুদ্ধে আগামী ১৪ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পলাতক আসামি আজাদুল কবিরের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ এবং প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। এরপর আইন অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রমের জন্য অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।’
মামলায় অভিযুক্তরা হলেন, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ (২০), রাকিবুল হাসান রিগ্যান (২১), শরিফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), হাদিসুর রহমান সাগর (৪০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলম্যান (৩৩) আজাদুল কবিরাজ (২৮), সালাহ উদ্দিন কামরান (৩০),আব্দুর রউফ প্রধান ও মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর। আসামিদের মধ্যে পলাতক রয়েছেন আজাদুল কবিরাজ (২৮)। আব্দুর রউফ প্রধান ও মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর জামিনে আছেন। বর্তমানে হলি আর্টিজানের দণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ আট আসামি কারাগারে রয়েছেন। এর আগে, গত বছরের ৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ, অপর একজন পালিয়ে যায়। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ। ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ট্রাম্প’-খ্যাত চিড়িয়াখানার সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর 
‘ট্রাম্প’-খ্যাত চিড়িয়াখানার সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর 
ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ
ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে এক সপ্তাহ
উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত কত, জানালেন মন্ত্রী   
সর্বাধিক পঠিত
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি