প্রথমবারের মতো নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:২০

প্রথমবারের মতো নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২২ জন। এই সময়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা এর আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে ৫০ শতাংশ। রবিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

চলতি বছরের আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যায় রেকর্ড সৃষ্টি হয়। ২০০০ সালে প্রথম দেশে ডেঙ্গু ডায়াগনোসিস হওয়ার পর চলতি বছরেও সব রেকর্ড ছাড়িয়ে যায় রোগী সংখ্যা এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর দিক দিয়ে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৩৩৪ জন। যার মধ্যে কেবল আগস্ট মাসেই আক্রান্ত হয়েছিলেন ৫২ হাজার ৬৩৬ জন। তবে এর পর থেকে ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে এলেও পরিসংখ্যান বলছে, এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বিগত বছরের তুলনায় বেশি। তবে বছরের শেষ মাসের শেষ সপ্তাহে নুতন করে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটা কমে আসছে।

কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্ত হওয়া পাঁচজনের মধ্যে রাজধানীর ২৯টি বেসরকারি এবং ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন আর ঢাকা মহানগরীর বাইরে ভর্তি হয়েছেন দুজন। একইভাবে ছাড়পত্র পাওয়া ২২ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯ বেসরকারি এবং ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১০ জন। ঢাকা মহানগরীর বাইরে ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১২ জন।

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদফতরে রিপোর্ট করা হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি আছেন ৭৪ জন। এর মধ্যে রাজধানীর হাসপাতালে আছেন ৫৯ আর ঢাকার বাইরের হাসপাতালে আছেন ১৫ জন। সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা শতকরা ৯৯ দশমিক সাত শতাংশ। 

বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত