২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ০৭:১০আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১১:০৫

২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট ২২ জানুয়ারি থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট (ইলেক্ট্রনিক পাসপোর্ট) সেবা। রবিবার (৫ জানুয়ারি) ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের (ডিআইপি) মহাপরিচালক (ডিআইজি) মেজর জেনারেল শাকিল আহমেদ এই তথ্য জানিয়েছেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২ জানুয়ারি সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করবেন।

ডিআইজি বলেন, ‘প্রাথমিকভাবে আগারগাঁও, যাত্রাবাড়ি এবং উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব জায়গায় ই-পাসপোর্ট বিতরণ করা হবে। বিখ্যাত জার্মান কোম্পানি ভেরিডোস জিএমবিএইস দেশে ই-পাসপোর্ট ও ই-গেট নিয়ে কাজ করছে।’

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেন (আইসিএও) এর মতে, বিশ্বের ১০০টির বেশি দেশ বর্তমানে ই-পাসপোর্ট ব্যবহার করছে। পাসপোর্ট বুকলেটে একটি ইলেক্ট্রনিক চিপ ব্যবহার করা হয়, যা ননইলেক্ট্রনিক পাসপোর্টের চেয়ে অধিক নিরাপত্তা নিশ্চিত করে। এতে পাসপোর্টের দুটি পেজে দৃশ্যমান বায়োগ্রাফিক্যাল তথ্য ভাণ্ডার ও একটি ডিজিটাল নিরাপত্তা ফিচার থাকে। ডিজিটাল ফিচার হচ্ছে কোনও দেশের সুনির্দিষ্ট ডিজিটাল স্বাক্ষর।

সূত্র: বাসস

/এনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, ৩০ বছর পর এমন দৃশ্য দেখলো বিশ্ব
সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, ৩০ বছর পর এমন দৃশ্য দেখলো বিশ্ব
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী