দিনভর উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় দিনের কর্মসূচি ঘোষণা

ঢাবি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ০৭:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৮:১৯

শিক্ষার্থদের প্রতিবাদ সর্মসূচি রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনভর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনের তৃতীয় দিন বুধবারও (৮ জানুয়ারি) তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও ধর্ষককে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ধর্ষককে গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার দিনভর আলাদা আলাদা ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিভাগ, শিক্ষাবর্ষ, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। এদিন সকাল ১০টা থেকে ক্যাম্পাসে ছাত্রলীগের প্রতিবাদী আল্পনা, ছাত্রদলের স্মারকলিপি প্রদান, সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যর বিক্ষোভ কর্মসূচি, ডাকসুর আয়োজনে ‘নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চ’ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত ধর্ষণবিরোধী গণপদযাত্রার ঘোষণা ‘প্রতিবাদী চিত্রাঙ্কণে’ ধর্ষণের প্রতিবাদ ছাত্রলীগের

‘প্রতিবাদী চিত্রাঙ্কণ’ এঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই প্রতিবাদী চিত্রাঙ্কণ আঁকা শুরু হয়। রোকেয়া হলের সামনে থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পর্যন্ত এই চিত্রাঙ্কণ আঁকা হয়। অঙ্কণে চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্য অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন।

ধর্ষককে গ্রেফতারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

এ ঘটনায় ধর্ষককে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের মাধ্যমে স্বরাষ্ট্রসচিব বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ এর আগে সকাল থেকে মধুর ক্যান্টিনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।

ডাকসুর উদ্যোগে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চ’ প্ল্যাটফর্মের মাধ্যমে নানা সাংস্কৃতিক আয়োজনে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই সাংষ্কৃতিক প্রতিবাদের উদ্বোধন করা হয়।

ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ

ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন তারা। বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। টিএসসি প্রাঙ্গণে মানববন্ধন করেছে টিএসসি-ভিত্তিক সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পৃথক কর্মসূচিতে অপরাজেয় বাংলায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষ ও রাজু ভাস্কর্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র বিক্ষোভ সমাবেশ

ঘটনার ৪৮ ঘণ্টা পেরোলেও ধর্ষককে গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন প্রগতিশীল ১২ ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’। ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে প্রতিবাদ অবিলম্বে ধর্ষকের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে তারা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংগঠনটি।

২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতারের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় কাউকে গ্রেফতার না করতে পারা আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্যে এক মানববন্ধনে এই সমালোচনা করা হয়। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দেয় সংগঠনটি। অন্যথায় বুধবার সারাদেশের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিক্ষোভ কর্মসূচি দেওয়ার আহ্বান জানানো হয়।

ধর্ষণের প্রতিবাদে শাহবাগে গণঅবস্থান কর্মসূচি

ধর্ষণের প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট।


ধর্ষণের প্র্রতিবাদে চিত্রাঙ্কন পরবর্তী কর্মসূচি:

টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত ধর্ষণবিরোধী গণপদযাত্রার ঘোষণা

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত এক গণপদযাত্রার ঘোষণা দিয়েছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট। আগামী ১১ জানুয়ারি বেলা ৩টায় এই পদযাত্রা শুরু করবে সংগঠনটি। মঙ্গলবার শাহবাগের এক গণঅবস্থান থেকে এই ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক শিবলী হাসান।

রাজু ভাস্কর্যে ধর্ষণবিরোধী সমাবেশ

রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচি একই দাবিতে বুধবার বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়ন ধর্ষণবিরোধী সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

শিক্ষক সমিতির মানববন্ধন

বুধবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ছাত্রী সমাবেশের ডাক

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বুধবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটিছাত্রী হলের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনারদাবিতে একটি ছাত্রী সমাবেশের ডাক দিয়েছে। ওই সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে সংহতিপ্রকাশ করে অংশগ্রহণ করবেন শিক্ষকরাও

এদিকে, একইদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে একটি মানববন্ধন করবেন।

শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি ৯ জানুয়ারি ধর্ষণবিরোধী প্রতিবাদী চিত্রাঙ্কণ ধর্ষণের প্রতিবাদে আগামী ৯ জানুয়ারি চিত্রাঙ্কণ কর্মসূচি হাতে নিয়েছে ছাত্র ইউনিয়ন। ওই দিন বিকালে লাঠি মিছিল করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

ছবি: সাজ্জাদ হোসেন

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন