সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করা যেতে পারে: সায়মা ওয়াজেদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ০৮:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৮:৩৪

সায়মা ওয়াজেদ পুতুল (ফাইল ফটো)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশল প্ল্যানের প্রধান উপদেষ্টা সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা যেতে পারে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে “জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলগত পরিকল্পনা ২০২০-২০৩০” বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের মতবিনিময় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

সায়মা ওয়াজেদ হোসেন বলেন, ‘সামাজিক মাধ্যমে শিশুরা যেন বেশি আসক্ত না হয়ে পড়ে সে ব্যাপারে পরিবারের সদস্যদের লক্ষ্য রাখতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে সচেতন করা যেতে পারে।

মূল প্রবন্ধে সায়মা ওয়াজেদ হোসেন মানসিক স্বাস্থ্য বিষয়ে দেশ ও বিদেশের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন এবং অটিজম আক্রান্ত ও মানসিক স্বাস্থ্য হ্রাস পাওয়া শিশুদের সামাজিকভাবে মূল্যায়ন করার ব্যাপারে গুরুত্ব দেন।

এছাড়াও শিশুরা স্কুল-কলেজে পড়াশুনা করার সময় যেসব পারিপার্শ্বিক পরিস্থিতি মোকাবিলা করে সেগুলো থেকে উত্তরণের ব্যাপারেও তিনি মতামত ব্যক্ত করেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বার্ধন ঝাং রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানসিক স্বাস্থ্য সমস্যায় বর্তমানে শিশুরা আক্রান্ত হচ্ছে। এর জন্য সোশ্যাল মিডিয়ার  অতিরিক্ত ব্যবহার অনেকটা দায়ী। অথচ শিশুরা মাত্রাতিরিক্ত ইউটিউব ও ফেসবুক ব্যবহারে আসক্ত হচ্ছে। শারীরিক পরিশ্রম না করে এভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
ভিক্ষার ঝুলি নয়, তাহলে সফরের ঝুলিতে কী ছিল? 
ভিক্ষার ঝুলি নয়, তাহলে সফরের ঝুলিতে কী ছিল? 
কারাগারে অসুস্থ দীপু মনি, কী হয়েছিল
কারাগারে অসুস্থ দীপু মনি, কী হয়েছিল
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’