আ. লীগের বিজয় আনতে ঘরে ঘরে প্রচারের আহ্বান রাদওয়ান মুজিবের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ০৮:০৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৮:৪০

আতিকুল ইসলামের সঙ্গে রাদওয়ান মুজিব সিদ্দিক, ছবি- বাসস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীকে বিজয়ী করতে শেষ মুহূর্তে ঘরে ঘরে প্রচারণার আহ্বান জানিয়েছেন।

ঢাকা উত্তরের ভোটার রাদওয়ান সোমবার (২৭ জানুয়ারি) রাতে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচনি অফিসে আকস্মিকভাবে পরিদর্শনে এসে এ আহ্বান জানান।

এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সব ভোটারের কাছে গিয়ে প্রচারের আহ্বান জানান।

তিনি ভোটারের কাছে আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে অন্য প্রার্থীদের পার্থক্যের ব্যাপারে সব তথ্য-উপাত্ত তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন