দুই সিটি নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে: জানিপপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১০

দুই সিটি নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে: জানিপপ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, দুই সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে জানিপপ। সংস্থাটির ৬০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক উত্তর ও দক্ষিণে ভ্রাম্যমাণভাবে ১২৫টি ইভিএম ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। এবারের নির্বাচনে দুই সিটি করপোরেশনে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার ছিলেন। নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দেন জানিপপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
সংস্থাটি জানায়, সকাল ৮টা থেকে ইভিএম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সকালে শীতের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিভিন্ন কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভিএম ব্যবহার করে ভোট দিতে কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছেন ভোটাররা। প্রতিটি ভোটকেন্দ্রে এ নির্বাচনে ইভিএম সম্পর্কিত কারিগরি সহায়তা দেওয়ার জন্য সেনাবাহিনীর আর্টিলারি, ইস্ট বেঙ্গল ও ইঞ্জিনিয়ারিং ইউনিটের সৈনিক, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট এবং অন্যান্য বিভাগের সদস্য মোতায়েন ছিল। তবে কোনো কোনো ক্ষেত্রে বয়স্ক ও ইভিএম সম্পর্কে অনভিজ্ঞদের ভোট প্রদানে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছে বলে পরিলক্ষিত হয়।
সংস্থাটি আরও জানায়, এ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি ছিল স্বাভাবিক, সুশৃঙ্খল ও সন্তোষজনক। সামগ্রিক বিচারে এ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে জানিপপ।

/এসও/আর/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু