দিলু রোডে আগুন: তিন জনের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৮


দিলু রোডের এই বাড়িতেই অগ্নিকাণ্ড ঘটে রাজধানীর ইস্কাটনের দিলু রোডে একটি পাঁচ তলা ভবনে অগ্নিকাণ্ডে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের নিচতলায় গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় দগ্ধ হয়েছেন দুই জন এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও তিন জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডে পাঁচটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে। এই গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দগ্ধরা হলেন−শহিদুল ইসলাম (৪০), তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। জান্নাতুল ফেরদৌস (৩৫), তার ৯৫ শতাংশ পুড়েছে। এই দুই জন স্বামী-স্ত্রী। পৌনে ৬টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া তিন জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দিলু রোডে এই বাড়িটিতে আগুন লাগে

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া জানান, ৪৫/এ নিউ ইস্কাটন মগবাজার দিলু রোডে পাঁচ তলা ওই ভবনে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিচ তলায় আগুন লাগে। ৯টি ইউনিট গিয়ে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। মরদেহগুলো ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।

বাড়ির কেয়ারটেকার লুৎফর রহমান জানান, ‘নিচ তলায় গাড়ির গ্যারেজ থেকে আগুন লাগে। পাঁচটা প্রাইভেটকার, দুইটা মোটরসাইকেল পুড়ে গেছে। তিনজন মারা গেছে শুনেছি। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। নিচতলায় আগুন লাগার পর আমি বাইরে বের হয়ে সবাইকে চিৎকার করে বের হতে বলছি। হু হু করে আগুন নিচ থেকে ওপরে উঠে গেছে।’

/এআইবি/আরজে/এফএস/এমএমজে/
সম্পর্কিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত