ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে ‘মুজিব লেকচার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ০৫:৫৬আপডেট : ০১ মার্চ ২০২০, ০৬:০৪

মুজিববর্ষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে ‘মুজিব লেকচার’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) কলেজের গবেষণা কার্যক্রমের মূলকেন্দ্র উইলিয়াম'স রিসার্চ ভবনে এই লেকচারের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে ‘মুজিব লেকচার’ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

মুজিব লেকচারে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইন্টারনাল মেডিসিন, নেফ্রোলজি, টক্সিকোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের শিক্ষক, বিশেষজ্ঞ ও রেসিডেন্টরা অংশ নেন।

অধ্যাপক স্বপ্নীল তার লেকচারে লিভার ফেইলিউর রোগীদের চিকিৎসায় আটলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বিষয়ে আলোকপাত করেন। উল্লেখ্য, অধ্যাপক স্বপ্নীলের নেতৃত্বে বাংলাদেশি একদল লিভার বিশেষজ্ঞ ২০১৭ সাল থেকে এই পদ্ধতিতে লিভার ফেইলিউরের রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এরই মধ্যে প্রায় দুই শতাধিক রোগী এই চিকিৎসায় উপকার পেয়েছেন। লিভার ফেইলিউরের চিকিৎসায় অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ব্যবহারের এই এলাকায় সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে এই বিষয়ে তাদের তিনটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। দেশ-বিদেশে দশটিরও বেশি বৈজ্ঞানিক সম্মেলনে বিশেষজ্ঞরা এ বিষয়ে অভিজ্ঞতাও বিনিময় করেছেন।

এদিকে মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে লিভার ফেইলিউরের চিকিৎসায় ‘প্লেক্স’ পদ্ধতি প্রবর্তনে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের লিভার বিভাগ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

 

/জেএ/টিটি/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি