মোমের আলোয় আঁধার ভাঙার শপথ নিলেন নারীরা

ঢাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২০, ০৮:৪৬আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৮:৪৯

মোমের আলোয় আঁধার ভাঙার শপথ নিলেন নারীরা ‘প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার’ স্লোগানকে কণ্ঠে ধারণ করে মোমবাতির আলো জ্বালিয়ে মনের আঁধার ভাঙার শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। একইসঙ্গে নারী-পুরুষের সমঅংশীদারিত্ব নিশ্চিতের পাশাপাশি প্রতিটি স্থান,সময় ও মুহূর্তকে নারীর জন্য নিরাপদ করার জোরালো দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৭ মার্চ) দিনগত রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই শপথ নেন তারা।

নারী দিবস উপলক্ষে প্রথম প্রহরেই ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমরা এ দেশের অন্ধকার দূর করতে চাই। অন্ধকার নারীকে পেছনে ফেলছে, পিছিয়ে দিচ্ছে। আমরা সেই আঁধার দূর করবো। নারী ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মুজিববর্ষের প্রাক্কালে এই  হোক আমাদের অঙ্গীকার। নারীরা আজ এগিয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলে, খেলার মাঠে। বহির্বিশ্ব থেকে সম্মান বয়ে নিয়ে আসছে। নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে পুরুষদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে— এইটাই হোক প্রতিজ্ঞা।’

মোমের আলোয় আঁধার ভাঙার শপথ নিলেন নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘যেসব বিষয়ে নারীরা নির্যাতনের শিকার হয়, সেসব বিষয়ে সজাগ দৃষ্টি রেখে আমাদের সচেতন হতে হবে। শুধু আজকের নারী দিবস উদযাপন নয় প্রতিটি দিন হোক নারীর জন্য আঁধারমুক্ত। শিক্ষিত হওয়ার ফলে সব ক্ষেত্রে, নারী তার অধিকার আদায়ের ক্ষেত্রে আরও বেশি সোচ্চার হতে পারছে। মুক্তিযুদ্ধে নারী-পুরুষের সমান অংশগ্রহণে যেমন স্বাধীনতা অর্জন করেছিল, সেই সফলতা বর্তমানে প্রতিটি নারী-পুরুষ পায়, সেই বার্তা  আমরা দিতে পারি।’

অনুষ্ঠানে আমরাই পারি জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য গত চার দশক ধরে আমরা আন্দোলন করে আসছি। জানি এটা প্রতিষ্ঠা করা এত সহজ নয়। তোমাদেরই (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) নারীর অধিকার রক্ষায় কাজ করতে হবে। আমার বিশ্বাস সেটা তোমরা অবশ্যই পারবে। নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের আরও বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার হতে হবে। কারণ, পানি এখন মাথার ওপরে উঠে গেছে। মনে হচ্ছে নারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ যুদ্ধে কে জিতবে? আমরাই জিতবো।’

মোমের আলোয় আঁধার ভাঙার শপথ নিলেন নারীরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরাই পারি’ জোটের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমসহ বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নারী শিক্ষার্থী। এর আগে সাড়ে রাত ১০টায় বিভিন্ন হল থেকে শহীদ মিনারের পাদদেশে নারী শিক্ষার্থীরা এসে জড়ো হন। পরে রাত ১২টা এক মিনিটে মোমবাতির আলো জ্বালিয়ে নারীর মনের আঁধার ভাঙার শপথ নেন। শপথ পাঠ করান মাহফুজা খানম।

এতে বলা হয়, ‘আমি শপথ করছি যে, আমি নারীর বিরুদ্ধে সব নির্যাতনকে অন্যায়, অন্যায্য, অনৈতিক অপরাধ হিসেবে গণ্য করি এবং করবো। আমি নিজে ব্যক্তিগতভাবে নারীর বিরুদ্ধে কোনও প্রকার সহিংসতা বা নির্যাতনের সঙ্গে জড়িত হবো না, বা সহ্য করবো না। আমি একজন সচেতন মানুষ হিসেবে কমপক্ষে ১০ জন পরিচিত ব্যক্তিকে নারী নির্যাতন বন্ধের বিষয়ে অবগত করবো। আমরাই পারি নারীর বিরুদ্ধে সব নির্যাতন বন্ধ করতে।

 

/এসআইআর /এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
মা ও ৩ বোনের জানাজায় শিফাতের আবেদন, ‘সঠিক বিচার চাই’
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো